অছি পরিষদ (United Nations Trusteeship Council) জাতিসংঘের একটি প্রধান অঙ্গসংস্থা। এর মূল উদ্দেশ্য হলো: পরাধীন দেশগুলোর তত্ত্বাবধায়ন করা, সালিসি বিচার করা, মহাসচিবকে পরামর্শ দেওয়া, নিরাপত্তা পরিষদকে পরামর্শ দেওয়া।
আত্মনিয়ন্ত্রণাধিকার বঞ্চিত জাতি বা অঞ্চলগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতিসংঘের উপর ন্যস্ত। এই লক্ষ্যেই জাতিসঙ্ঘের অছি পরিষদ কাজ করে থাকে।
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের মধ্যে অছি পরিষদ অন্যতম। জাতিসংঘের অন্যান্য প্রধান অঙ্গগুলো হলো: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত।